মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

চীনা নাগরিকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪০১ বার পঠিত

সৈয়দ উসামা বিন শিহাব, স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুরে চীনা নাগরিক Ren Jie-এর ছিনতাই হওয়া ডলার ও ওয়ালেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ (৩১ আগস্ট ২০২৫) উদ্ধারকৃত টাকা ও ওয়ালেট আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট মিরপুর-১০ এলাকায় Ren Jie-এর ওয়ালেট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বন্ধু বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই থানার একটি চৌকস টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে। ফুটেজে শনাক্ত হওয়া সাব্বির নামে এক যুবককে গ্রেফতারের জন্য রূপনগরের চলন্তিকা বস্তিতে অভিযান চালায় পুলিশ। পরে তাকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় ভুক্তভোগীর ডলার ও ওয়ালেট উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাতের নাগালে টাকা ও ওয়ালেট ফিরে পেয়ে ভুক্তভোগী Ren Jie বাংলাদেশ পুলিশের তৎপরতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজ্জাদ রোমন বলেন, “ভিনদেশি নাগরিক নয়, সকল ভুক্তভোগীর অভিযোগকেই গুরুত্ব দিয়েই পুলিশ কাজ করে থাকে। অপরাধী যেই হোক না কেন, চোর-ছিনতাইকারীসহ সকল অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991