শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

চুয়াডাঙ্গায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে পুলিশ সুপারের কুশল বিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:- চুয়াডাঙ্গায় আসন্ন খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ ডিসেম্বর শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গির্জার পুরোহিত, পালক, সভাপতি, সাধারণ সম্পাদকসহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বড়দিন উৎসব নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক সহযোগিতা বিষয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার বলেন, আসন্ন বড়দিন উপলক্ষে জেলা পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। উৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ চুয়াডাঙ্গা সর্বদা তৎপর থাকবে। তিনি সকলকে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, ডিআইও-১ (ডিএসবি) সফিকুর রহমান খান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন, দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানসহ বিভিন্ন গির্জার পুরোহিত, পালক ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991