শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

চুয়াডাঙ্গা ডিবির মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:- চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বহনের দায়ে ০১ (এক) জনকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ বিশেষ অভিযান পরিচালনা করে।

গত ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকাল আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় এসআই (নিঃ) জুম্মান খান ও এএসআই (নিঃ) মোঃ ছানোয়ার হোসেন, সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন কোমরপুর পূর্বপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আঃ সালাম (পিতা—ইমদাদুল)-এর বাঁশবাগানের সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামি মোঃ ইউসুফ সাধু (৬৫)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির পিতার নাম মৃত আঃ রহমান, মাতার নাম মৃত জোহরা বেগম। তার বাড়ি কোমরপুর মাঠপাড়া গ্রাম, থানা—দামুড়হুদা, জেলা—চুয়াডাঙ্গা। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991