শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

চেয়ার মার্কার সমর্থনে লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পঠিত

 

শাকিল খান, লাকসাম (কুমিল্লা):
কুরআন ও সুন্নাহর আলোকে স্বাধীনতার পক্ষে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বৃহত্তর সুন্নি জোটের উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের গোলচত্বরে চেয়ার মার্কার সমর্থনে এই নির্বাচনী পথসভা আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বৃহত্তর সুন্নি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, “কুরআন-সুন্নাহর আলোকে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও স্বাধীন রাষ্ট্র গঠনই আমাদের মূল লক্ষ্য। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে বৃহত্তর সুন্নি জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”

অন্যান্যদের মধ্যে পথসভায় বক্তব্য রাখেন মাওলানা মনোয়ার হোসেন, মোঃ মহিন উদ্দিন, মোঃ রিপন মজুমদার, ডা. এইচ এম মাসুদুর রহমান, ছাত্রনেতা তোফাজ্জল হোসেন তুহিন, ছাত্রনেতা শহীদ উল্লাহ, মুফতি আহসান হাবিব, যুবনেতা ইসমাইল হোসেন এবং মহিন উদ্দিন আজমি প্রমুখ।

বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য চেয়ার মার্কায় ভোট দিয়ে বৃহত্তর সুন্নি জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991