শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

ছাগী দুধ দিলেও ব্যতিক্রম ঘটনা ঘটেছে গাইবান্ধায়। দুধ দিচ্ছে পাঁঠা। দেখতে রীতিমতো কৌতূহলী মানুষের ভিড়।

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

ছাগী দুধ দিলেও ব্যতিক্রম ঘটনা ঘটেছে গাইবান্ধায়। দুধ দিচ্ছে পাঁঠা। দেখতে রীতিমতো কৌতূহলী মানুষের হুল্লোড়। ঘটনা সত্য। প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, বিষয়টি তাদের কাছে নতুন। তবে হরমোনজনিত কারণে পাঁঠাটির দুগ্ধ নিঃসরণ হতে পারে। সেই দুধ পানযোগ্য কি না পরীক্ষা করতে পাঠানো হয়েছে ঢাকায়।

সদর উপজেলার চকচকা গ্রামের গরু ব্যবসায়ী মোনারুলের বাড়িতে দুধ দেওয়া পাঁঠাটিকে দেখতে প্রতিদিনই ভীড় করছেন মানুষ। দুধের পাশাপাশি বীজও দিচ্ছে পাঁঠা! এমন ঘটনায় অবাক হয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, বাড়ির পাশেই একটি গাছের বাগানে বাঁধা আছে পাঁঠাটি। পাঁঠাটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা। পাঠা দেখতে আসা লোকজনের দেখার জন্য পাঁঠার বাট থেকে দুধ বের করে দেখাচ্ছিলেন পাঠার মালিক মোনারুল মিয়া। এ সময় প্রায় আধা লিটার দুধ বের করেন তিনি।

পাঁঠা দেখতে আসা স্থানীয় রঞ্জু মিয়া বলেন, প্রথমে অবিশ্বাস থাকলেও নিজের চোখে দেখার পর বিশ্বাস না করে উপায় নেই। পাঁঠার দুধ দেওয়ার ঘটনা সত্যিই আশ্চর্যজনক।

সাইফুল ইসলাম নামে আরেকজন বলেন, পাঁঠা দুধ দেয় এমন ঘটনা তাদের জীবনে প্রথম দেখা। বিষয়টি অলৌকিক বলে মনে করেন তিনি। পাঁঠার দেওয়া ওই দুধ দেখতে গাভীর দুধের মত হলেও এ দুধ অনেক সুস্বাদু বলেও দাবি তার।

স্থানীয় মাঝিপাড়া এলাকা দেখতে থেকে আসা আজাদ মিয়া বলেন, একটিকে পাঁঠাটি দুধ দিচ্ছে অন্যদিকে অনান্য ছাগীদের (মা ছাগল) বীজও দেওয়া হচ্ছে। এ ঘটনা বিরল বলে উল্লেখ করেন তিনি।

জানতে চাইলে ওই গ্রামের প্রয়াত মজনু মির্জার ছেলে ও পাঁঠার মালিক মোনারুল মিয়া ঢাকাটাইমসকে জানান, তিনি গরুর ব্যবসা করেন (গরু ব্যাপারী)। ব্যবসার কাজে চট্টগ্রামের পাহাড়তলীতে গিয়েছিলেন। সেখানে পথের ধারে এক বৃদ্ধার কাছে পাঠাটিকে দেখতে পান। পরে তিনি ৩৫ হাজার টাকায় পাঁঠাটি ক্রয় করে নিজ এলাকায় নিয়ে আসেন। পাঁঠা দুধ দেয় বিষয়টি প্রথম দেখায় অবাক হয়েছিলেন তিনি।

এসময় তিনি আরো জানান, পাঁঠাটি প্রতিদিন আধা কেজি করে দুধ দেয়। এটাকে দিয়ে ছাগীদের (মা ছাগল) বীজও দেওয়া হয়।

পাঁঠার দুধ দেওয়ার বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদার রহমান ঢাকা টাইমসকে বলেন, পাঁঠা দুধ দেয়। এটি অবিশ্বাস্য হলেও সত্য। এটি হরমোনজনিত সমস্যার কারণে হতে পারে। তবে, পাঁঠাটি বীজ দেওয়ার কাজে ব্যবহার এবং একই সাথে দুধ দেওয়ার বিষয়টি একেবারে নতুন বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, এ দুধ স্বাস্থ্য সম্মত এবং খাওয়ার উপযোগী কিনা তা পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991