সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জন্মাষ্টমী উপলক্ষে গলাচিপায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের হরিনাম সংকীর্তন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২৩৬ বার পঠিত

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার পটুয়াখালীর গলাচিপা কালিবাড়ী আঙ্গিনায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শ্রী গুরু সংঙ্ঘের আয়োজনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ধর্মীয় উৎসব। উৎসবের প্রথম দিন ১৬ আগস্ট শনিবার রাতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । এরপর ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত চলে ভাগবত পাঠ। ২০ আগস্ট বুধবার সকালে এক বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান “হরিনাম সংকীর্তন” শুরু হয়। যা বিরতিহীন ভাবে চলবে ২৫ আগস্ট পর্যন্ত। গলাচিপা কালিবাড়ী মন্দির শ্রী গুরু সংঙ্ঘের সভাপতি অসিম কর্মকার বলেন, “শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী আমাদের সমাজের মধ্যে ধর্মীয় সংহতি ও ভক্তি চেতনাকে বৃদ্ধি করে। এই ধরনের আয়োজনে আমরা ভক্তদের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করি। প্রতি বছর দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে।” সাধারণ সম্পাদক নির্মল কর্মকার যোগ করেন, “এই উৎসব শুধু ধর্মীয় আনন্দ উদযাপন নয়, বরং এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক। আমরা প্রতিটি অনুষ্ঠানের মধ্যে ভক্তদের জন্য সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করি এবং তাদের জন্য দুই বেলা প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে।” ভক্ত বৃন্দের মধ্যে সন্ধ্যা রানী এবং হরি ঘরামী জানিয়েছেন, “আমরা প্রতিবার দূর-দূরান্ত থেকে এই উৎসবে অংশ নিই। হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ এবং প্রসাদ গ্রহণ আমাদের জীবনে শ্রী কৃষ্ণের ভক্তি ও পূর্ণতার অনুভূতি এনে দেয়।” শ্রী গুরু সংঙ্ঘের এই উদ্যোগ শুধু ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিটি অনুষ্ঠান ভক্তদের জন্য সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হচ্ছে, যা এলাকার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনে নতুন প্রাণ সঞ্চার করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991