রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

জামতৈল রেলওয়ে স্টেশনে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হতে এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত 

মোঃ রেজাউল করিম খান
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩০৭ বার পঠিত

জামতৈল রেলওয়ে স্টেশনে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হতে এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত

সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মোঃ লিটন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শ্বে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

লিটন উপজেলার চরটেংরাইল গ্রামের মৃত শামছুল হক মাস্টারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন, জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার প্রভাত কুমার দাস জানান, লিটন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ বলেন, ট্রেনে কাটা পড়ে লিটন নামে একজনের মৃত্যু হয়েছে।

সেখানে জিআরপি থানার একটি টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991