শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে অভিজ্ঞতার অভাবে দেশ পরিচালনায় ব্যর্থ হবে: মেজর হাফিজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মোঃ জিয়াউদ্দিন

জেলা বিশেষ প্রতিনিধি, ভোলা :–

ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, জামায়াতে ইসলামীর দেশ পরিচালনার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। তারা ক্ষমতায় এলে অভিজ্ঞতার অভাবে দেশ পরিচালনায় ব্যর্থ হবে। বিদেশিদের সঙ্গে কূটনৈতিকভাবে কথা বলার সক্ষমতাও তাদের নেই—শুধু মুখের দিকে তাকিয়ে থাকবে, কিছু বলতে পারবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, “আপনারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ভালো আচরণ করবেন। আমরা সবাই একসময় থাকবো না—আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাইকে জবাবদিহি করতে হবে। আমার কর্মীদের কোনো ভুলত্রুটি হলে আমি নিজেই তাদের দল থেকে বহিষ্কার করব। কিন্তু আমাকে শাস্তি দেবেন না। আমি একজন সৎ মানুষ, দুর্নীতি করি না এবং দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না।”

তিনি বলেন, “আমি এর আগে বহু স্কুল, কলেজ, মাদরাসা এবং রাস্তাঘাট উন্নয়ন করেছি। আপনারা যদি আমাকে আবার সুযোগ দেন, তাহলে লালমোহন ও তজুমদ্দিন উপজেলাকে পরিকল্পিতভাবে সুন্দর করে সাজাবো—ইনশাল্লাহ।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আগের সরকারের আমলে ব্যাপক চাঁদাবাজি হয়েছে। বর্তমানে লালমোহনে কোনো চাঁদা দিতে হয় না। আমি সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি বন্ধ করেছি। চরের অসহায় মানুষের জমি যার, তাকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি।”

বিএনপির শাসনক্ষমতার অভিজ্ঞতার কথা তুলে ধরে মেজর হাফিজ বলেন, “বিএনপির দেশ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা সম্ভব হবে এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রত্যেক নারী প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। কৃষকদের দেওয়া হবে ‘কৃষি কার্ড’, যার মাধ্যমে তারা বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ পাবেন। এছাড়াও মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা প্রদান করা হবে।”

মেজর হাফিজ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে দেশে আর কোনো সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না। আমরা দেশকে সুন্দরভাবে সাজাবো—ইনশাল্লাহ।”

ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে তিনি বলেন, “ড. ইউনূস ভালো মানুষ এবং বিদেশে তার সুনাম রয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা না থাকায় গত দেড় বছরে দেশের উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি।”

শেষে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা ১২ তারিখ কেন্দ্রে যাবেন, মা-বোনদের সঙ্গে নিয়ে যাবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।”

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991