শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

জামায়াত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে :ডা.শফিকুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পঠিত

 

সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। সেই প্রতিষ্ঠান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসেবে দেশে এবং বিদেশে সম্মানের সাথে কাজ করবে। দেশ গড়ার ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এ অঞ্চলে কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় হলে এখানে গবেষণা ইনস্টিটিউট অন্তর্ভূক্ত হবে। এ অঞ্চলে প্রচুর পরিমাণে আম উৎপাদন হলেও সংরক্ষণের ব্যবস্থ্যা নেই। তাই নায্যমূল্য বঞ্চিত হন চাষিরা। তাদের স্বার্থে এ অঞ্চলে একাধিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে। প্রসেস ফুড রপ্তানিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

জনসভায় অন্যদের মধ্যে ডাকসুর জিএস এস এম ফরহাদ, আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার শাহরিয়ার কবিরসহ জেলা জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন। পরে নওগাঁর ৬টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে ভোটারদের প্রতি ভোট আহবান করেন জামায়াত আমির। সেই সাথে গণভোটে হ্যা জয়যুক্ত করতে আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991