শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

জামালপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে মসজিদ উন্নয়নের বরাদ্দ আত্মসাতের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর জামালপুরের মেলান্দহ উপজেলার ৭নং চরবানি পাকুরিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল জলিলের বিরুদ্ধে সরকারি টিআর (টেস্ট রিলিফ) বরাদ্দের টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ২০২৪-২৫ অর্থবছরে ভাংগুনী ডাংগা পূর্বপাড়া নতুন জামে মসজিদ উন্নয়নের জন্য ১ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ২মাস আগে বরাদ্দের অর্থ উত্তোলন করে মসজিদের কাজে ব্যবহার না করে তা আত্মসাৎ করেছেন ইউপি সদস্য। মসজিদ কমিটির সভাপতি খলিলুর রহমান অভিযোগ করে বলেন, মেম্বার আবদুল জলিলের মাধ্যমে মসজিদ উন্নয়নে টিআর বরাদ্দের আবেদন করেছিলাম আমরা৷ কিছুদিন পরে জানতে পারি বরাদ্দ পাওয়া গেছে, কিন্তু উন্নয়নের বরাদ্দকৃত টাকা মসজিদ কমিটি’র হাতে তুলে না দিয়ে সম্পূর্ণ টাকা জলিল মেম্বার আত্মসাৎ এর চেষ্টা করতেছে৷ ইউপি সদস্য মসজিদের উন্নয়নে কোন কাজ করেননি, আরও উল্টো বলতেছে কাজ চলমান আছে৷ আমরা এলাকাবাসী এই অসৎব্যক্তির শাস্তি দাবী করছি৷ এ বিষয়ে মসজিদের ইমাম হাফেজ আবদুল রহিম বলেন,মসজিদে উন্নয়নের জন্য সরকারি বরাদ্দকৃত একটি পয়সারও কাজ পূর্বপাড়া নতুন জামে মসজিদের উন্নয়ন ব্যয় করা হয়নি। এ নিয়ে স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন বরাদ্দ আত্মসাৎ অত্যন্ত দুঃখজনক ও অনৈতিক কাজ। তারা এ ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অভিযুক্ত ইউপি সদস্য আবদুল জলিলের জানান, আমি টাকাগুলো পেয়েছি। কিছুদিনের মধ্যেই মসজিদে উন্নয়ন কাজ শুরু করবো। দৈনিক মাতৃজগত প্রতিনিধি কে মেলান্দহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আপনার মাধ্যমে সংবাদ টি পেলাম আমি এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো৷ আর মসজিদ উন্নয়নে বরাদ্দকৃত টাকা অবশ্যই মসজিদ কমিটিকে বুঝিয়ে দেয়া হবে৷ এ বিষয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি ও হস্তক্ষেপে সুষ্ঠ তদন্ত দাবি করছে ভুক্তভোগী মসজিদ কমিটি ও পূর্বপাড়া গ্রামের সর্বসাধারন৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991