শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

জামালপুরে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০–৩৫ জন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

 

মোঃ মাজেদুল ইসলাম
জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের বাগলেরগড় গ্রামে খাস জমি দখলকে কেন্দ্র করে সোমবার দুপুরে দু’পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগলেরগড় এলাকার মামরুল আলী ও বিলেত আলীর মধ্যে একটি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে ওই জমির ফসল তোলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। একপর্যায়ে দুই পক্ষের প্রায় শতাধিক মানুষ দেশীয় অস্ত্র—দা, লাঠি, ফালা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০–৩৫ জন আহত হন। গুরুতর আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন— বাগলেরগড় এলাকার মৃত বাহাজ মেম্বারের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০), মৃত জয়নাল মণ্ডলের ছেলে মমিন (৪৫), আবুল হাসেমের ছেলে মতিবর (৪০), শামসুল হকের ছেলে রেজাউল (৩৭), মৃত মালেকের ছেলে মান্নান (৫০), মৃত তোতা মণ্ডলের ছেলে বিল্লাল (৩৮), আব্দুল মোতালেবের ছেলে সাঈদ (৩৫), বাইতুল্লাহর ছেলে আলাউদ্দিন (৪০), মৃত হোসেন মণ্ডলের ছেলে সরুজ (৫০), আব্দুল গফুর (৬০), মৃত মফিজ উদ্দিন মেম্বারের ছেলে আবুল হোসেন (৬০), কালু ফকিরের ছেলে হইবর (৪৫), মৃত গেদা মণ্ডলের ছেলে জহুরুল ইসলাম (৪০), বেলাল (৪৫), মৃত আমির উদ্দিন মণ্ডলের ছেলে আমিনুর রহমান (৫০), দুলাল মণ্ডলের ছেলে ইউসুফ (১৭), মৃত খোকা মণ্ডলের ছেলে শাহীনুর রহমান (৫৫), মৃত রমিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), জহুরুল ইসলাম (৩৫), শেখ ফরিদের ছেলে সিফাত (১৭) এবং আবুল হোসেনের ছেলে ইউসুফ আলী (২৮)।

এ ছাড়া আরও ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991