শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

জামালপুর সদর উপজেলার দুটি খাল সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৯৩২ বার পঠিত

মো:মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর জামালপুর সদরের মেষ্টা ও তিতপল্লা ইউনিয়নের ১৫ টি এলাকার কয়েক হাজার একর জমি দীর্ঘদিন ধরে পানির নিচে থাকায় ও পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় মানববন্ধন করেছে দুই ইউনিয়ন বাসী। সোমবার (২৫ আগস্ট) সকালে মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বালুয়াটা, সাপলাঞ্জা, ও জয়নগর হয়ে একটি খাল দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব এবং বিভিন্ন জায়গায় মাছ চাষাবাদের কারণে খালে বাঁধ দিয়ে রেখেছে কিছু লোক। এর ফলে এসব এলাকার পানি ওই খাল দিয়ে নেমে যেতে পারছে না। দীর্ঘদিন পানি আটকে থাকায় এসব এলাকায় কয়েক হাজার একর জমি অনাবাদি হয়ে আছে। খালটি সংস্কার হলে এসব এলাকার পানি নিষ্কাশন সহজেই হবে বলে জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মেষ্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান, তিতপল্লা ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহাগ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা মিনহাজুর রহমান দুখু, হাফিজুর রহমানসহ অনেকে। এসময় বক্তব্যে উল্লেখ করে বলেন, ১২নং তিতপল্লা ও ১৩নং মেষ্টা ইউনিয়নের কতিপয় গ্রাম গুলি চরশি কান্দারপাড়া, দহের পাড়, শেখ পাড়া, বালুয়াটা, ডেফুল বাড়ী, বৃখুজা, দেউলিয়া বাড়ী, জালিয়ারপাড়, সাবলেঞ্জা, কলতাপাড়া, আখড়া পাড়, ডাল পাড়া মোট ১৫টি গ্রাম। এই গ্রাম গুলোর বাসিন্দারা দীর্ঘ দিন যাবত জালিয়াপাড় খাল ভরাট হওয়ার কারনে দিঘে বিল এবং আখড়া বিল বৃষ্টির পানিতে জলাবদ্ধ অবস্থায় থাকে। এমতাবস্থায় এই গ্রামে লোকজন আউস এবং আমন ধান চাষাবাদ করতে পারে না। এই অবস্থায় খালটি খনন হলে প্রায় ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) একর জমির মালিকগণ আউস ও আমন ধান চাষাবাদ করতে পারবে যা দিঘা বিল থেকে জালিয়াপাড়, সাবলেঞ্জা, আখড়া পাড় হয়ে ফুলদহ পর্যন্ত এবং জালিয়াপাড় থেকে কবিত পাড়া ও ডাল পাড়া হয়ে কাজলা বিল পর্যন্ত মোট ৭ (সাত) কি.মি. পূর্ণ খাল খনন করলে এই গ্রাম গুলোর লোকজন চাষাবাদ করতে পারবে। দ্রুত সময়ের মধ্যে খালটি সংস্কার করে এলাকাবাসীর চাষাবাদে সহায়তা করার দাবি জানান এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991