শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

জামালপুর সদর-৫: ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর পথসভা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পঠিত

 

মোঃ মাজেদুল ইসলাম | জেলা প্রতিনিধি, জামালপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর-৫ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার হচ্ছে।

এ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন সোমবার দিনব্যাপী ঘোড়াধাপ ও বাঁশচড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা ও পথসভায় বক্তব্য রাখেন।

ঘোড়াধাপ ইউনিয়নের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

পথসভা অনুষ্ঠিত হয়েছে ঘোড়াধাপ ইউনিয়নের ঘোড়াধাপ বাজার, হরিণাকান্দা, চিথলিয়া, হরিপুর, বড় গজিয়ারপাড় এবং ভারুয়াখালী বাজারে।

ঘোড়াধাপ ইউনিয়নের নির্বাচনী প্রচারণা ও পথসভা শেষ করে শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বাঁশচড়া ইউনিয়নে নির্বাচনী সফর চালান। সেখানে তিনি লাহিড়ীকান্দা বাজার, কুটেরটেকি বাজার, ভাটি জামিরা, বৈঠামারি মোড় ও গোপালপুর বাজারে আয়োজিত পথসভায় ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখেন।

এই নির্বাচনী সফরে তার সঙ্গে ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, সহ-সভাপতি অধ্যাপক মোকছেদুর রহমান হারুনসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991