শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

জেল হত্যা দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার : আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস,বাঙালির শোকের দিন। জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধায় শিরোইল দোশর মন্ডলের মোড়ে অবস্থিত সংগঠনের বিভাগীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের দপ্তর সম্পাদক সুরুজ আলীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আসগর আলী সাগরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মো: নুরে ইসলাম মিলন। বিশেষ অতিথি হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ এর সহ-সভাপতি মো: মাসুদ পার্ভেজ চৌধুরী, নিউ রাজশাহী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন,সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সামাজিক সংগঠন সত্যের জয় এর সাধারণ সম্পাদক নাঈম হোসেন, রাজশাহী বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো: নাজমুল ইসলাম। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠিত আলোচনা সভায় শহীদ তাজউদ্দিন আহমদসহ জাতীয় চার নেতার কর্মময় জীবন ও স্বাধীনতা সংগ্রামে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের উপর আলোকপাত করে প্রধান অতিথির বক্তব্যে মো: নুরে ইসলাম মিলন বলেন, আজ ৩ নভেম্বর বাঙালির শোকের দিন। জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে খুনিচক্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে নির্মমভাবে হত্যা করে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা স্বাধীন বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান হেনাকে।

 

তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধ ও মুক্তি সংগ্রামে জাতীয় চার নেতার অবিস্মরণীয় অবদান, সীমাহীন আত্মত্যাগ, বঙ্গবন্ধু’র নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং রাজনৈতিক সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। জাতীয় চার নেতার আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো এটাই আজকের দিনের অঙ্গীকার।

 

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে, নিউ রাজশাহী প্রেসক্লাব এর সভাপতি শহিদুজ্জামান সোহেল,সিমান্ত টিভি অনলাইন এর বার্তা সম্পাদক মো: গোলাম সারোয়ার পলাশ,পল্লী বার্তা রাজশাহী জেলা প্রতিনিধি ও রাজশাহী মডেল প্রেসক্লাব এর সদস্য হুমায়ুন কবীর,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক গোলাম রসুল রনক,সাংস্কিৃতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, সদস্য মো: আনোয়ার হোসেন,সোনিয়া খাতুন,দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার তাজনুভা তাজরিন অভি, ফটো সাংবাদিক রায়হান হোসেন, সিমান্ত টিভির স্টাফ রিপোর্টার সিরাজুল ইসলাম রনি,সুমন হোসেন দৈনিক সাদাকালো পত্রিকার স্টাফ রিপোর্টার নাহিদ ইসলাম, মুকিত ইসলাম শুভ,হানিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991