রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

ঝিনাইগাতীতে বন্যার পানিতে ডুবে নিখোঁজের পর দুইজনের মরদেহ উদ্ধার 

সাবিহা খান প্রিয়া 
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৯৮ বার পঠিত

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজের ১৫ ঘন্টা পর কৃষক ও রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হলেও আতিক(১৩) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে । ১৮ জুন শনিবার সকাল ছয়টার দিকে পৃথক স্থান থেকে এ দুইজনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)।

স্থানীয় ইউপি সদস্য মো. রকিব বাদশা জানান, শুক্রবার বিকাল পাঁচটার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতায় বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে আজ শনিবার সকাল ছয়টার দিকে ওই এলাকার শেষ প্রান্তে পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, বিকাল সাড়ে পাঁচটার দিকে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন। পরে আজ শনিবার সকাল ছয়টার দিকে বাগেরভিটা এলাকার বিলের পানিতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে আত্মীয়-স্বজনরা।

এর আগে গতকাল শুক্রবার দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে গতকাল বিকেল থেকেই অভিযান পরিচালনা করেন, ফায়ার সার্ভিসের কর্মী ও পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তবে রাত আটটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের পাওয়া না যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তিদ্বয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ কিশোর আতিকের সন্ধান অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991