শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

ঝিনাইদহের কালীগঞ্জে চোরের হুমকি পাঁচ দিন পর এসে তোদের দেখে নেব   

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২১২ বার পঠিত

 

মোঃ শাকিল রেজা স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বাইসাইকেল চুরির সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা

“তোদের চিনে রাখলাম। পাঁচ দিন পর এসে তোদের দেখে নেব।” ঝিনাইদহের কালীগঞ্জ শহরে এভাবেই স্থানীয়দের হুমকি দিয়েছেন বাইসাইকেল চুরির সময় আটক হওয়া এক যুবক। এছাড়াও এক জনকে হত্যার হুমকি দিয়েছেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টার দিকে কালীগঞ্জ শহরের মুনছুর প্লাজা মার্কেটের গলিতে বাইসাইকেল চুরি করতে দেখে এক যুবককে ধরে ফেলেন স্থানীয়রা। তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। মারধর করার সময় ওই যুবক সবাইকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

চুরির সময় আটক হওয়া নয়ন হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শ পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তার কাছ থেকে বাইসাইকেলের তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার চাবি উদ্ধার করা হয়েছে।

পুলিশের সামনেই নয়ন হোসেন স্থানীয়দের উদ্দেশে বলেন, “কোর্টে গেলে পাঁচ দিনের বেশি রাখবে না। এসব মামলায় কিছু হয় না, ভাই। ম্যাজিস্ট্রেট আমার কাছে সব শুনবে। তখন আমি সব বলব।”

অয়ন নামে স্থানীয় এক যুবক বলেন, “বাইসাইকেল চোর ধরা পড়েছে, শুনে তাকে দেখতে আসি। তার কাছে জানতে চেয়েছি যে, তুমি কি সাইকেলটি চুরি করেছ? সে বলে, পাঁচ দিন পর বেরিয়ে আসব। তার পর তোকে হত্যা করব। পাঁচ দিনের বেশি আমাকে রাখতে পারবে না। তোদের সবার চেহারা মনে রাখলাম।”

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেছেন, “এক বাইসাইকেল চোরকে ধরেছেন স্থানীয়রা। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991