রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

ঝিনাইদহের কালীগঞ্জে বিষপানে স্বামী ও স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৫ বার পঠিত

লিমন হোসেন স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের কালীগঞ্জে একই বোতলের বিষপানে স্বামী ও স্ত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়। তারা হলেন কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামের মিন্টু শেখের পুত্র রিপন হোসেন (৩৫) ও তার স্ত্রী রিয়া বেগম (৩০)।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নেয় চিকিৎসার জন্য। কর্তব্যরত চিকিৎসক জানান, স্বামী আশংকামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন । ঘটনাটি ঘটেছে (৭সেপ্টেম্বর) বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার বানুড়িয়া গ্রামে নিজ বাড়িতে।

স্থানীয় সূত্রে জা না যায়, গত ১ বছর আগের প্রেমজ সম্পর্ক করে যশোর ফতেপুর গ্রামের রিয়া বেগমের সাথে রিপনের বিয়ে হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিয়েটি রিয়ার পরিবার ভালো ভাবে মেনে নেয়নি। এনিয়ে রিপনের পরিবারে মনোমালিন্য চলছিল বেশ কিছু দিন ধরে । এছাড়াও সংসারে অভাবসহ নানা পারিবারিক কলহে বুধবার সকালে নিজ বাড়িতে স্ত্রীর সামনেই রিপন বিষপান করছিল। এ সময় তার স্ত্রী রিয়া ওই বিষের বোতলটি স্বামীর হাত থেকে কেড়ে নিয়ে বোতলে থাকা বাকি বিষ খেয়ে ফেলে। এ সময় স্বামী স্ত্রীর চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশিরা এগিয়ে আসেন। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, এব্যপারে থানায় কোন অভিযোগ এখনো আসেনি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991