শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি হাসপাতালে নেয় কোনো চক্ষু চিকিৎসক : ভোগান্তিতে রোগীরা

লিমন হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৪ বার পঠিত

কালীগঞ্জ উপজেলার প্রায় ৫ লাখ লোকের জন্য সরকারি হাসপাতালে নেই কোনো চোখের ডাক্তার। ফলে চোখের সমস্যা নিয়ে হাসপাতালে আসা রোগীদের ফিরে যেতে হচ্ছে অনেকটা বিনা চিকিৎসায়। জেলা বা জেলার বাইরে থেকে যেসব চোখের ডাক্তার বিভিন্ন ক্লিনিকে বা ডায়াগনস্টিক সেন্টার এ এসে রোগী দেখেন, তাদের ফি বেশি হওয়ার কারণে গরিব রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ২০০৮ সাল থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জুনিয়র কনসালটেন্ট চক্ষু পদ সৃষ্টি হলেও আজ পর্যন্ত ঐ পদে কোনো ডাক্তারকে পদায়ন করা হয়নি।

কালীগঞ্জ হাসপাতালের প্রশাসনিক বিভাগের তথ্য মতে, ২০০৮ সাল থেকে হাসপাতালে চোখের চিকিৎসকের পদটি শূন্য রয়েছে। মন্ত্রণালয় থেকে আজও আসেননি কোনো চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক।এই উপজেলায় ১০ জন কনসালটেন্ট ও ২২ জন মেডিকেল অফিসারে পদায়ন থাকলেও বর্তমানে মাত্র ১৭ জন ডাক্তার উপজেলার বিশাল এই জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে কথা হয় ৬৬ বছর বয়সী বৃদ্ধ আব্দুল জব্বারের সঙ্গে। তিনি বলেন, ‘চোখের সমস্যা নিয়ে অনেক দিন ধরে অসুস্থ। কালীগঞ্জ হাসপাতালে আসিছি ডাক্তার দেখাতে। সবাই বললো এ হাসপাতালে চোখের কোনো ডাক্তার নেই।এত বড় হাসপাতালে যদি চোখের ডাক্তার না থাকে তাহলে আমরা চিকিৎসা নেবো কিভাবে?

বাইরে বেসরকারি ক্লিনিকে ডাক্তারের ভিজিট কমপক্ষে ৫০০ টাকা এবং সপ্তাহের একদিন বা দুইদিন ডাক্তার পাওয়া যায় বলেও জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান, আমাদের ডাক্তার সংকট রয়েছে।নিয়মিতভাবে শূন্য পদের তালিকা আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাচ্ছি।আশাকরি শূন্য পদ পূরণ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চোখের ডাক্তারও নিয়মিত সেবা দিতে পারবেন।

কালীগঞ্জে সাধারণ চক্ষু রোগীরা প্রত্যাশা করেন অতি দ্রুত সরকারি হাসপাতালে চক্ষু ডাক্তারের পদায়ন হবে।মানুষের ভোগান্তি কমবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991