শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০ স্বর্ণবারসহ কারবারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১৯২ বার পঠিত

 

লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে ৪০ স্বর্ণবারসহ রিমন হোসেন (২০) নামে এক কারবারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার (১৭ জানুয়ারী) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

৫৮ বিজিবি অধিনায়কর মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রিমন হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
৫৮ বিজিবি অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, চোরাকারবারিরা মাটিলা এলাকা দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে গমন করবে। এই খবরের ভিত্তিতে সকাল সাড়ে ৮টায় সীমান্ত পিলার ৫২/১৮-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহিদুল মন্ডলের বাঁশবাগানের মধ্যে দুইটি পৃথক স্থানে এ্যাম্বুশ নিয়ে বসে থাকে বিজিবি সদস্যরা। এরপর তারা দেখতে পান ২ জন চোরাকারবারী পায়ে হেঁটে সীমান্তের দিকে যাচ্ছে। বিজিবির অভিযানিক দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা একটি সাদা কাপড়ের বেল্ট সাদৃশ্য বস্তু ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করে। চোরাকারবারীদের মধ্যে ১ জন ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর চোরাকারবারী রিমনকে আটক করতে সমর্থ হয় বিজিবি।

তিনি আরও বলেন, চোরাকারবারীদের ফেলে দেওয়া সাদা কাপড়ের ভিতরে খাকি রঙয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ৬৬৫.৫৪ গ্রাম (৪০টি স্বর্ণের বার) জব্দ করে। জব্দ করা স্বর্ণের বারের মূল্য ৪,০৫,৯৯,৪৭১/-(চার কোটি পাঁচ লাখ নিরানব্বই হাজার চারশত একাত্তর) টাকা। পরবর্তীতে গ্রেফতার আসামীর বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991