শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৬ বার পঠিত

মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ :-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান।

সড়ক দুর্ঘটনায় একটি পা হারানো এক অসহায় শিশুর পাশে দাঁড়িয়ে তিনি হুইলচেয়ার প্রদান করেন এবং শিশুটিকে সাহস দিতে নিজ হাতে হুইলচেয়ার ঠেলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকুপা উপজেলায় ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়ে একটি পা হারায়। দুর্ঘটনার পর থেকে শিশুটির স্বাভাবিক চলাফেরা প্রায় বন্ধ হয়ে যায়। বিষয়টি জানতে পেরে ইউএনও মাহফুজুর রহমান ব্যক্তিগত উদ্যোগে শিশুটির জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেন।

হুইলচেয়ার প্রদানকালে ইউএনও মাহফুজুর রহমান শিশুটির খোঁজখবর নেন এবং ভবিষ্যতে লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাকে মানসিকভাবে উৎসাহ দেন। এ সময় তিনি নিজেই হুইলচেয়ার ঠেলে শিশুটিকে এগিয়ে নেন, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।

এলাকাবাসী জানান, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন মানবিক আচরণ সাধারণত চোখে পড়ে না। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় তারা ইউএনও মাহফুজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে ইউএনও মাহফুজুর রহমান বলেন,
“প্রশাসনের কাজ শুধু দাপ্তরিক নয়, মানুষের কষ্টে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। শিশুটির জীবনে একটু স্বস্তি দিতে পারলে সেটাই বড় প্রাপ্তি।

ইউএনও মাহফুজুর রহমানের এই মানবিক উদ্যোগ শৈলকুপা উপজেলাসহ পুরো ঝিনাইদহ জেলায় প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991