
মো:মিল্টন হোসেন
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় মহিলাদলের উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মহিলাদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঘরে ঘরে গিয়ে ভোটারদের জাগ্রত করতে হবে।”
তিনি নেতাকর্মীদের মাঠে শক্তিশালী উপস্থিতি বজায় রাখার এবং ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান। এ সময় জেলা ও উপজেলা মহিলাদলের নেত্রীরা বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দলের সকল নেত্রী-কর্মীদের আরও সক্রিয় হতে হবে। তারা হরিণাকুন্ডুর প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন।
সভায় বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে নির্বাচনী কৌশল, মাঠপর্যায়ের প্রচারণা এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর নানা দিক নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।