শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

শারমিন আরা
ঝিনাইদহ প্রতিনিধি:-

ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ মোঃ রিন্টু মিয়াকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।

গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪৫ মিনিটে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ও সাদামাটা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাই দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তারা বিদেশে কঠোর পরিশ্রম করে যে বৈদেশিক মুদ্রা দেশে পাঠান, তা জাতীয় উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্মাননা প্রাপ্ত মোঃ রিন্টু মিয়া ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের শমসের আলীর ছেলে। নবম শ্রেণি পাস করার পর ২০১২ সালে কৃষিশ্রমিকের ভিসায় ইতালিতে পাড়ি জমান তিনি। জমিজমা বিক্রি এবং দীর্ঘ চার বছর দালালের পেছনে ঘোরার পর অবশেষে তার বিদেশযাত্রা সম্ভব হয়।

দীর্ঘ ১৩ বছরের কঠোর পরিশ্রমে তিনি নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের স্বচ্ছল জীবন নিশ্চিত করেছেন। পাশাপাশি ইতালিতে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করে অর্ধশতাধিক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন, যা দেশের যুবসমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৩ সালে তিনি সরকারি ভাবে ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি লাভ করেন। বর্তমানে নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া ২০২৪ সালের আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে রেমিট্যান্স বন্ধ রেখে ভূমিকা পালন করেন এবং আন্দোলনের পর আবার নিয়মিতভাবে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সক্রিয় রয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

প্রবাসে থেকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য রিন্টু মিয়ার এই সম্মাননা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। সচেতন মহল মনে করছেন, এটি অন্যান্য প্রবাসীদেরও অনুপ্রাণিত করবে।

এ বিষয়ে মোঃ রিন্টু মিয়া জানান, এমন সম্মাননা পেয়ে তিনি গর্বিত ও আনন্দিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991