শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

 

মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের শঙ্করপুর গ্রামে ছেলের কোদালের আঘাতে শাহাদাত হোসেন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পারিবারিক জমিতে কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের বাসিন্দা এবং তাইজেল হোসেন ওরফে তাজেরের ছেলে। অভিযুক্ত ছেলে ফয়সাল হোসেন মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিতা-পুত্র মিলে ঝালের ক্ষেতে কাজ করতে যান। হঠাৎ কথা কাটাকাটির একপর্যায়ে ফয়সাল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন।অতিরিক্ত রক্ত খরনে ঘটনাস্থলেই মারা যান শাহাদাত হোসেন। পরবর্তীতে এলাকাবাসী ফয়সালকে আটক করে পুলিশেকে খবর দেন।

প্রতিবেশী আবদার হোসেন বলেন, “কাজ করতে করতে ঝগড়া শুরু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই কোদাল দিয়ে মাথায় আঘাত করেন তখন উনি মাটিতে পড়ে যান। রক্তে ভেসে যায় পুরো জায়গাটা।”

আরেক প্রতিবেশী আলী আজম বলেন, “নিহত শাহাদাত হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। আগেও মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে।”

ঘটনার বিষয়ে বেতাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফয়সালকে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে এ ঘটনায় গান্না ইউনিয়নে শঙ্করপুর গ্রামে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। বাবা-ছেলের এমন ট্র্যাজিক পরিণতিতে হতবাক এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991