শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

ঝিনাইদহে প্রাইভেটকার–মোটরসাইকেল–ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মো: মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:-

ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের ১০ নম্বর বাজার এলাকায় প্রাইভেটকার, মোটরসাইকেল ও মালবোঝাই ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো পরিচয়পত্র পাওয়া না গেলেও পরে স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, তার নাম মুক্তার হোসেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের লক্ষণ দিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় একটি প্রাইভেটকার (নম্বর: ঢাকা মেট্রো-ঘ ১৪-৪৫১৮) দ্রুতগতিতে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বেকারির মালবোঝাই ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মুক্তার হোসেন গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক গাড়ি রেখে দ্রুত পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে মোটরসাইকেল, প্রাইভেটকার এবং বেকারির মালবোঝাই ভ্যানটি পড়ে থাকতে দেখা যায়। প্রাইভেটকার ও মোটরসাইকেলটি সংঘর্ষের পর রাস্তা থেকে ছিটকে রাস্তা থেকে ২০ হাত দূরে গিয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991