শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

ঝিনাইদহে মাকে মারধর করে ঘরছাড়া করার ঘটনা কুমড়াবাড়িয়া ইউনিয়নে চাঞ্চল্য সৃষ্টি করেছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহর কুমড়াবাড়িয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের মোল্লাপাড়ায় গর্ভধারিণী মাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমা বেগম (৫৫) নামের এক অসহায় নারীকে তারই ছেলে নাজমুল মারধর করে বসতঘর থেকে বের করে দেয়। নাজমা মৃত আতিয়ার রহমানের স্ত্রী। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চললেও সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজমুল তার মাকে নির্মমভাবে মারধর করে ঘরছাড়া করে বলে জানা যায়।

মারধরের পর অসহায় অবস্থায় রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়েন নাজমা। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র ক্ষোভ দেখা দেয়। স্থানীয়রা জানান, নাজমা বয়স্ক ও অসুস্থ মানুষ। তাকে এমন নিষ্ঠুর আচরণের শিকার হতে হবে তা কেউ কল্পনাও করতে পারেনি।

এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান, মাকে ঘর থেকে বের করে দেওয়া শুধু আইনগত অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে একটি ঘৃণ্য কাজ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নাজমার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ঘটনার বিষয়ে কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ধরনের অমানবিক ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। নাজমা বেগম যেন নিরাপদে থাকতে পারেন, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এদিকে, নাজমার স্বজনদের দাবি—নাজমুলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। তারা বলেন, “যে ছেলে মাকে আশ্রয় না দিয়ে উল্টো ঘর থেকে বের করে দেয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার কর্মীরাও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

মা-ছেলের সম্পর্ক যেখানে পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধন, সেখানে এমন নিষ্ঠুর আচরণ সমাজকে নতুন করে ভাবাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991