শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের ধান্দারিয়া চুয়াডাঙ্গা গ্রামে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে আশিক (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।তবে আশিকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাঠে পানি দেওয়ার জন্য মোটরের ঘরে প্রবেশ করেই তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত আশিক ধান্দারিয়া চুয়াডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিনও আশিক সেচের জন্য মোটর চালু করতে মাঠে যায়। পরে দীর্ঘক্ষণ বাড়ি না ফিরলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে মোটরের ঘরের ভেতর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু নিশ্চিত হয়।

নিহত আশিকের পরিবার ও স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। একটি ছোট শিশু রেখে অকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। পরিবারের চোখে এখন ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ও অনিশ্চয়তা।

তবে স্থানীয়দের মধ্যে আশিকের মৃত্যু নিয়ে চলছে নানান আলোচনা। কেউ বলছেন এটি নিছকই দুর্ঘটনা, আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন—এটা কি শুধুই বিদ্যুৎস্পৃষ্ট, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? পরিবারের কিছু সদস্যও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ ঘটনায় সঠিক কারণ উদঘাটনে স্থানীয় প্রশাসনের তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আশিকের মৃত্যু দুর্ঘটনা নাকি অপমৃত্যু—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991