শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

ঝিনাইদহে শৈলকুপায় ভাই ভাই জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি জুয়েলারি সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় ভাই ভাই জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে সংঘবদ্ধ একটি চক্র দোকানের শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে স্বর্ণ–রূপার মূল্যবান গহনা লুট করে নিয়ে যায়। এ সময় দোকানের সিসিটিভি ফুটেজে চক্রের একাধিক সদস্যকে মুখ ঢেকে দোকানে তল্লাশী চালাতে দেখা যায়।

ভাই ভাই জুয়েলার্সের মালিক জানান, তার দোকান থেকে প্রায় ১৬ ভরি স্বর্ণ এবং ৮০ ভরি রূপা চুরি হয়েছে। হঠাৎ এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে।

চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে শৈলকুপা জুয়েলারি সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেছে। জুয়েলারি ব্যবসায়ীরা জানান, একের পর এক চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে চোরচক্রকে গ্রেপ্তার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এদিকে ঘটনাটিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন শৈলকুপা উপজেলা বিএনপির সক্রিয় নেতা অ্যাডভোকেট হুমায়ুন কবির ফিরোজ। তদন্তের স্বার্থে দোকান মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

চুরির ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে চক্রের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

ঘটনাটি এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991