শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মোঃ পারভেজ স্টাফ রিপোর্টার:  ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বরাদ্দকৃত ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। ২৮শে জানুয়ারী মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএর ট্রাস্টি বোর্ড কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়। বিআরটিএর ঝিনাইদহ সার্কেল এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ ঝিনাইদহের সহকারী পরিচালক মইনুল ইসলাম, মোটরযান পরিদর্শক প্রকৌশলী এসএম সবুজ, মোটরযান পরিদর্শক তারিক হাসান, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন ও আহত ৩ জনের পরিবারের সদস্যদের মধ্যে এই চেক বিতরণ করা হয়। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা, আহত ২ জনকে ১ লক্ষ টাকা করে এবং গুরুতর আহত এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

বিআরটিএ কর্তৃপক্ষ বলেন, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তা ট্রাস্টি বোর্ডে যাছাই বাছাই পূর্বক অর্থ সহযোগীতা মঞ্জুর করা হয় সেই মোতাবেক আজকে চেক প্রদানের কাজ সম্পূর্ণ করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991