সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ র‌্যাবের অভিযানে মানব পাচার চক্রের মূলহোতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

 

মোঃশাকিল রেজা ঝিনাইদহঃ ঝিনাইদহে র‌্যাবের অভিযানে বিদেশে মানব পাচারকারী চক্রের মুলহোতা ইসলাম (৫৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী একজন মানব পাচার চক্রের প্রধান সদস্য। আসামী ও ভূক্তভোগীর বাড়ি একই গ্রামে হওয়ায় তারা পূর্ব পরিচিত। সেই সুবাদে ভূক্তভোগীকে মালয়েশিয়া পাঠানোর নামে তার নিকট থেকে গ্রামের কিছু স্বাক্ষীদের সামনে রেখে আসামীকে নগদ ৫ লক্ষ টাকা প্রদান করে। পরবর্তীতে আসামীগন ভূক্তভোগীকে ৩ মাসের ভ্রমণ ভিসা দিয়ে ঢাকা হতে মালয়েশিয়া গামী বিমানে পাচার করে দেয়। ভূক্তভোগী মালয়েশিয়া পৌছানোর পর আসামীদের মালয়েশিয়া থাকা পরিচিত পাচারকারীগন তাকে নিয়ে অজ্ঞাতস্থানে আটকিয়ে নানান ভাবে নির্যাতন করে আরো ১ লক্ষ ৫০ হাজার টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করে। গ্রামের উপস্থিত স্বাক্ষীগন এই ঘটনা জানতে পেরে আসামীগনের বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করলে বিদেশে থাকা অজ্ঞাতনামা আসামীগন ভিকটিমকে চোখ বেধে পথের ধারে রেখে যায়। তখন তিনি বিদেশে অপরিচিত লোকের সহযোগীতায় গত ইং ২২/০২/২০২৪ তারিখে বাংলাদেশে ফিরে আসে। তিনি দেশে এসে স্বাক্ষীদের নিয়ে আসামীদের কাছে ৫ লক্ষ টাকা ফেরৎ চাহিলে টাকা না দিয়ে নানা ভাবে হুমকি প্রদান করে। নিরুপায় হয়ে নিজে বাদী হয়ে ঝিনাইদহ জেলার সদর থানায় মানব পাচার আইন ২০১২ মোতাবেক একটি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় সোমবার (২২ এপ্রিল) ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানার মানব পাচার মামলার অন্যতম প্রধান পলাতক আসামী ঝিনাইদহ সদর উপজেলার কাচলাপাড়া এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991