শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ঘোষনা
৩১ বছরের মায়ার বন্ধন ছিন্ন: অশ্রুসিক্ত নয়নে প্রিয় ‘মা’ তুল্য আখিতারা ম্যামকে বিদায় কম্বিং অপারেশন: মহেশখালীতে যৌথ অভিযানে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ শ্রীপুরে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী। সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, ভারতে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৮২ বার পঠিত

 

ঝিনাইদহ জেলা প্রতিনিধি:  শারমিন আরা:  আজ পাচঁ দিন ধরে পরিবার ও দলীয় নেতারা মোবাইল ও হোয়াটসঅ্যাপে এমপির সাথে যোগাযোগ করতে পারছেন না।

সংসদ সদস্যর এপিএস আব্দুর রউফ জানান, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার।

তিনি ভারতের পশ্চিমবঙ্গের নিউ টাউন এলাকায় তার পরিচিত বন্ধু গোপালের বাসাতে ওঠেন।

পরদিন ১৩ মে হোয়াটসঅ্যাপে তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সর্বশেষ ১৪ মে একবার কথা হওয়ার পর তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেননি পরিবারের লোকজন।

তার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে সংযোগ স্থাপন করতে পারছেন না পরিবার ও রাজনৈতিক নেতারা।

সে কারণে সবার মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। এমপি আনোয়ারুল আজিম আনারের পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে।

এ ছাড়াও সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছে বলেও জানান পরিবারের লোকজন।

শনিবার এমপির ভাতিজা সাইমনসহ তিনজন ভারতে পৌঁছেও এমপির কোন সন্ধান পাননি।

এদিকে, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে যাওয়ার পরদিন শুধু কথা হয়েছে।

এরপরে তিনি কোথায় আছেন, কেনো ফোন বন্ধ, কী ঘটনা ঘটেছে তারা জানতে পারেননি। সে কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দুঃশ্চিন্তায় রয়েছেন।

এদিকে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ‘আমরা গতকাল বিষয়টি উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শুনেছি।

ঘটনাটি সত্যিই দুঃখজনক। আমরা সাংগঠনিকভাবে দলীয় হাইকমান্ডকে জানিয়েছি।’

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল-আহসান বলেন, ‘কালীগঞ্জের আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন।

আমরাও শুনেছি, যেহেতু ভারতের মধ্যে ঘটনা সে কারণে আমাদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991