রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ঘোষনা
ভোট প্রভাবিত করতে সুন্দরগঞ্জে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল ব্রাহ্মণবাড়িয়ায় নবচেতনার জেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক মহলের নিন্দা ও প্রতিবাদ মামলা দায়ের, তদন্তে পুলিশ। লোহাগাড়ায় যৌথ অভিযানে ১১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের ধানের শীষের সমর্থনে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও জনসভা সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে পরিবার পরিজন নিয়ে সাংবাদিকদের মিলন মেলা শ্যামনগরে এয়ারগান, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর জনসভা উপলক্ষে মিছিল ও নেতৃবৃন্দের সমাবেশ যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে বিমানবন্দরে সংবর্ধনা ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মিছিল মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮। মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দ্রুতগতির বাসের ধাক্কায় টেকনাফে টমটমচালক নিহত, আহত ৬ ভোলা-লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

 

মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ:-
ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচনী জনসভা ও শোভাযাত্রা করেছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভুষণ হাইস্কুল মাঠে এ জনসভার আয়োজন করে কাপ-পিরিচ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
এর আগে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সভাস্থলে আসতে শুরু করে। এসময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের হাতে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। বিকাল ৫ টার আগেই নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় ভূষণ বিদ্যালয়ের মাঠ পরিপূর্ণ হয়ে যায়। এসময় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রতীক কাপ-পিরিচ হাতে নিয়ে সভায় অংশ নেন।
জনসভায় প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ছাড়াও তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু সহ কয়েকজন।
স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ সভায় বলেন, আমি কালীগঞ্জের মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। এই জনপদের মানুষ আমার পাশে রয়েছে। আমি কালীগঞ্জের আপামর সাধারণ মানুষের প্রার্থী। আমার বিশ্বাস, কালীগঞ্জবাসী কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে কালীগঞ্জের তৃণমূল জনগণের প্রত্যাশা পূরণে আমাকে সুযোগ দেবে। এ সময় তিনি তার নির্বাচনী জনসভায় আসার পথে হামলা চালিয়ে দুই সমর্থককে আহত ও বিভিন্ন স্থানে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন।
জনসভা শেষে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। মনোনয়ন না পেয়ে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিস্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991