শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের মনোনয়ন ফরম কিনলেন জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মুর্শিদা জামান পপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:-

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) সংসদীয় আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফরম কিনেছেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মুর্শিদা জামান পপি। তার এই মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে কালীগঞ্জ উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

গত (২৩ ডিসেম্বর) মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর মুর্শিদা জামান পপি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। কালীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও সমস্যা আমি কাছ থেকে দেখেছি। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে এই আসনের মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবো।”
তিনি আরও বলেন, কালীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থান খাতে উন্নয়ন তার অগ্রাধিকার থাকবে। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন-সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।
জেলা বিএনপির একাধিক নেতা জানান, মুর্শিদা জামান পপি দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল দৃশ্যমান। সামাজিক কর্মকাণ্ড ও দলীয় কার্যক্রমে তার সম্পৃক্ততার কারণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তার প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে।
তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে একজন পরিচ্ছন্ন, ত্যাগী ও সক্রিয় নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই বিবেচনায় মুর্শিদা জামান পপির মনোনয়ন ফরম কেনা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনতে পারে।
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনটি বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হলেও মুর্শিদা জামান পপির মনোনয়ন ফরম সংগ্রহ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়ার পর কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এখন দলীয় চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের বিএনপিপন্থী সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991