শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ঘোষনা
বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঝিনাইদহে ইজিবাইক–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, একজন আহত সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৩৬ লক্ষাধিক টাকার মালামাল আটক রাজশাহী-১ আসনে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তজুমদ্দিনে অনিল বাবাজির আশ্রমে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির বড় সাফল্য: মাদক উদ্ধার, নারী ও শিশুসহ ১১ জন আটক কোটচাঁদপুরে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার নলডাঙ্গায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান দুর্গাপুরে খামারিদের মাঝে  দুধ দহন মেশিন বিতরণ। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী মাওলানা আবু তলিব“যেই নির্বাচিত হবেন, তাকেই সঙ্গে নিয়ে কালীগঞ্জের মানুষের জন্য কাজ করবো” সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিনাইদহে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদারে পুলিশের মহড়া জামায়াত প্রার্থী সর্বাত্মক অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানালেন

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগের রমরমা ব্যবসায় জড়িত অসাধু সিন্ডিকেট।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৮০ বার পঠিত

সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টারঃ-গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন বাসাবাড়ি ও ওয়াসিং কারখানা চলছে অবৈধ গ্যাং সংযোগে।
বারবার অভিযানেও বন্ধ হচ্ছে না অবৈধ গ্যাস সংযোগের রমরমা ব্যাবসার কারবার। গেল কয়েক বছরে দফায় দফায় অভিযান চালিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেও কোনো লাভ হয়নি। তিতাস গ্যাসের অসাধু কিছু ঠিকাদার এবং স্থানীয় প্রভাবশালীদের একটি মহল টাকার বিনিময়ে বিচ্ছিন্ন সংযোগে গ্যাস সরবরাহে ব্যবস্থা করেছে, দিচ্ছে নতুন সংযোগও। জানা যায় জড়িত আছে কিছু অসাধু সাংবাদিক,প্রতিমাসে মাসোহারা খেয়ে সাপোর্ট দিয়ে থাকে।পাশাপাশি ভুয়া কাগজ পত্রের মাধ্যমে কথিত গ্রাহকদের কাছ থেকে প্রতিমাসে আদায় করা হচ্ছে বিল। এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি বৈধ গ্রাহকরা ভুগছেন গ্যাস সংকটে।নিম্নমানের সংযোগ উপকরণের কারণে বাড়ছে বিস্ফোরণ জনিত দুর্ঘটনা।এলাকাবাসীর অভিযোগ আমরা বাড়ি করেছি আমরা বৈধতা করে চুলা নিতে চাই আমরা তা পাচ্ছি না। যে বাড়িতে চুলার বৈধতা আছে ৪ টা তারা ব্যাবহার করে ৫ থেকে ১০ টা চুলা এটা কিভাবে সম্ভব,অসাধু কর্মকর্তার যোগসাজশে টঙ্গী সর্বত্র বৈধ সংযোগ থেকে প্রায় তিন গুনের বেশি গ্যাসের অবৈধ সংযোগ দেয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গী গাজীবাড়ি,মাছিমপুর,টি এন্ড টি শিলমুন,পাগাড়, জিনু মাকেট,টঙ্গী বিসিক এলাকায় ওয়াসিং কারখানা এবং সাতাইশ,বাদাম, মুদাফা,এরশাদ নগর,কুনিয়া তাঁর গাছ এই সব এলাকা রয়েছে এ সব অবৈধ গ্যাস সংযোগ।অসাধু ঠিকাদার অবৈধ গ্যাস সংযোগ দিয়ে করছে লক্ষ লক্ষ টাকা বানিজ্য।খোঁজ নিয়ে জানা যায় গ্যাসের ঠিকাদার পরিচয়ে মোটা অংকের টাকার বিনিময়ে দীর্ঘ কয়েক বছর যাবৎ টঙ্গীর বিভিন্ন এলাকায় ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে অবৈধ গ্যাস সংযোগ।এর সাথে জড়িত স্থানীয় প্রভাবশালীদের একটি মহল যাঁরা টাকার বিনিময়ে বিচ্ছিন্ন করার পর নতুন করে সংযোগ দেওয়ার কথা বলে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা, ভুয়া কাগজ পত্রের মাধ্যমে কথিত গ্রাহকদের কাছ থেকে প্রতিমাসে বিলও আদায় করা হচ্ছে । অপরদিকে বৈধ গ্রাহকরা ভুগছেন গ্যাস সংকটে।
এবিষয়ে তিতাস ট্রান্স টঙ্গী জোনের ম্যানেজার এরশাদ বলেন বারবার অভিযান চালিয়ে যাচ্ছি এসব অবৈধ সংযোগ বিরুদ্ধে,গ্যাসের অবৈধ সংযোগ এর খোঁজ পাওয়া গেলে সেসব বিচ্ছিন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991