সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

টঙ্গীতে কিশোর গ্যাং ‘‘দাদা ভাই” গ্রুপের মূল হোতাসহ ০৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব -১

সেলিম মাহমুদ।
  • আপডেট টাইম : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৫ বার পঠিত

র‌্যাব-১ এর গোয়েন্দা অনুসন্ধানে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় আধিপত্য বিস্তারকারী ‘দাদা ভাই’ নামক একটি কিশোর গ্যাং এর তথ্য পাওয়া যায়। জানা যায় যে, এই গ্রুপটি টঙ্গী এলাকায় দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার করে আসছে। তারা মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র‌্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিত ক্ষতির মুখে ধাবিত করছে। এরই প্রেক্ষিতে কিশোর গ্যাং এর বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাব-১ সাস্প্রতিক সময়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় কতিপয় কিশোর গ্যাং সদস্যরা ডাকাতির জন্য ছুরি, চাকু, রামদা দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর আভিযানিক দলটি গত ০৮ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ সময় আনুমানিক ২০৪০ ঘটিকায় হতে সারারাত ব্যাপী গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুুতিকালে ‘দাদা ভাই’ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য ৬ সদস্যকে গ্রেফতার করে। আটককৃত আসামিরা হলো-

১) আবু তালহা (১৯)২) মোঃ নয়ন সিকদার, (১৯)৩) মোঃ আব্দুর রহিম, ৪) মোঃ কাজী নজরুল ইসলাম (১৮) ৫) মোঃ আরিফুল ইসলাম(১৮)৬) মোঃ সায়েত্তম (১৮) এসময় ধৃত আসামীদের নিকট হতে ০২ টি রামদা, ০৩ টি চাকু, ০১ টি লোহার রড ও ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ‘দাদা ভাই’ কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত গাজীপুরের টঙ্গী এলাকায় আধিপত্র বিস্তার করত। তারা মাদক সেবন, স্কুল-কলেজে বুলিং, র‌্যাগিং, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত ছিল মর্মে স্বীকার করে। ধৃত আসামীরা বর্ণিত হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। কিশোর গ্যাং এর বিপদগামী সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাব-১ এর অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991