মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
ঘোষনা
স্বাধীনতার স্বপ্ন নিয়ে নতুন বাংলাদেশ বিএনপি’র নেতৃত্বে এগিয়ে যাবে : চান মিয়া বেপারী তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে : বিল্লাল হোসেন ধামইরহাটে বিজয় দিবসের পুষ্পার্পণে সময় বিভ্রাট, ক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সড়কঘেঁষে দৃষ্টিনন্দন স্থাপনা আখাউড়ায় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: যুবদল সরাইলে স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক হোয়াইক্যংয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত সাইফুল শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরায় নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি পদে ২৭’শে ডিসেম্বর নির্বাচন। অরুয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বুশির আহমেদ খানকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ঝিনাইদহের শৈলকুপায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মাহফুজুর রহমান। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গলাচিপায় চলছে ব্যাপক প্রস্তুতি কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর মিথুনের রক্তিম শুভেচ্ছা কালীগঞ্জে মকসেদ আলী ব্রিকসে চতুর্থবারের মতো পরিবেশ অধিদপ্তরের অভিযান, শ্রমিকদের বাধা চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে গলাচিপায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল রাজশাহীতে পিওনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় এজাহার ওসমান হাদীকে গুলি করার প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীকে হত্যা মামলায় নাসরিন বেগম (৩৮) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ, একাধিক আসামী পলাতক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

মেহেদী হাসান বাপ্পী স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের মির্জাপুরে শহিদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় নাসরিন বেগম (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাসরিন বেগম নিহত শহিদুল ইসলামের ‘গোপন’ স্ত্রী ছিলেন বলে জানা গেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পরদিন নিহত শহিদুল ইসলামের বোন আলেয়া বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় নিহত শহিদুল ইসলাম রংপুর জেলার পীরগাছা থানার তাম্বুলপুর গ্রামের মৃত আলম মিয়া ছেলে ও গ্রেপ্তার নাসরিন বেগম উপজেলার ফতেপুর ইউনিয়নের পারদিঘী গ্রামের আজম খানের মেয়ে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শহিদুল ইসলামের মুন্নি ও আতিকা নামে আরও দুইজন স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রীর পক্ষে ৭ বছর বয়সী একটি ছেলে সন্তান ও দ্বিতীয় স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। মির্জাপুরে কর্মরত অবস্থায় কয়েকবছর পূর্বে নাসরিন বেগম নামের ওই নারীকে বিয়ে করেন তিনি। গত প্রায় এক বছর পূর্বে তাকে তালাকও দেন। তালাক দিলেও নাসরিন তাকে স্বামী পরিচয় দিয়ে গোড়াই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। একপর্যায়ে নাসরিন শহিদুলকে তার বাসায় আসতে বারন করলে নাসরিনের আপত্তিকর কিছু ছবি দেখিয়ে তাকে নিজের সঙ্গে থাকতে বাধ্য করার চেষ্টা করেন শহিদুল। মাঝেমধ্যে তাদের মধ্যে ঝগড়া ও একে অপরকে মারধরের ঘটনা ঘটতো। সর্বশেষ শনিবার দুপুরে শহিদুল নাসরিনের ভাড়া বাসায় আসলে নাসরিন এলাকার কিছু উঠতি বয়সের ছেলে দিয়ে তাকে মারধর করান। মারধরে শহিদুল জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত শহিদুলের দ্বিতীয় স্ত্রী মুন্নি বেগম বলেন, আমরা দেশের বাড়ি থাকতাম। তার এই তৃতীয় স্ত্রী সম্পর্কে আমরা কেউ অবগত নই। তিনি কাজের প্রয়োজনের বেশীরভাগ সময় এলাকার বাইরেই থাকতেন। নিহতের বোন আলেয়া বেগম বলেন, আমার ভাইকে আমি শনিবার সাড়ে ১১টার দিকে বাসে উঠিয়ে দেই। তার এক ঘন্টা পর আমাকে সে ফোন করে জানায় যে, মির্জাপুরে নাসরিন নামক এক নারী তার ভাইকে মারপিট করাচ্ছে। এর কিছুক্ষণ পর থেকেই তার ভাইয়ের মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991