শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

টেকনাফে ক্রিস্টাল মেথ আইস ও ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার:-

সীমান্তে মাদক পাচার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টানা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।

২১ ডিসেম্বর রবিবার টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন এসআর খাল, পার্শ্ববর্তী কেওড়া জঙ্গল এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে ২.০৬৯ কেজি ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস এবং মোট ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে টেকনাফ ও আশপাশের এলাকায় ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস পাচার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক ২ বিজিবি’র নেতৃত্বে তিনটি বিশেষ টহল দল প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এসআর খাল সংলগ্ন হ্যাচারী নামক স্থান থেকে ভোর ৪টা ৪৫ মিনিটে ৩০ হাজার পিস ইয়াবা ও ২.০৬৯ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। পরে পাচারকারীরা পালানোর সময় নাফ নদীতে ফেলে দেওয়া আরও ৮০ হাজার পিস ইয়াবা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। তবে অভিযানে কেউ আটক হয়নি।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,
“রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে মানব ও মাদক পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি তথ্য দিয়ে সহায়তার জন্য স্থানীয় এলাকাবাসী ও জেলেদের ধন্যবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991