শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ঘোষনা
ছাতকে মোবাইল কোর্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা মর্যাদাপূর্ণ সিলেট ১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এর প্রচারণা শুরু। শ্রীপুরে, প্রতারণার শিকার হয়ে উদ্যোক্তা থেকে দেউলিয়ার দ্বারপ্রান্তে, কাকলী ফার্নিচারের মালিক। নির্বাচনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান চট্টগ্রামের জেলা প্রশাসকের দেশকে কিছু দেওয়ার মাধ্যমেই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে — চট্টগ্রাম জেলা প্রশাসক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উখিয়ায় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ১০ হাজার পিসসহ যুবক আটক রাজশাহী–চাঁপাই সীমান্তে নীরব অস্ত্রের ঝুঁকি, নির্বাচনের আগে বাড়ছে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ নওগাঁয় ১৯ মাস পর ডোবা থেকে সুমনের কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা সোনারগাঁওয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন। সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি গলাচিপায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত সরস্বতী পূজা; শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ নেয় মন্দির ও বিদ্যালয় প্রাঙ্গণ। ভোলা-৩ আসনে ট্রাক প্রতীকে গণসংযোগে ব্যস্ত আবু তৈয়ব (আতিক) চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার। ঝিনাইদহ-৩ আসনে নির্বাচনী পরিবেশ নস্যাৎ করার অভিযোগ: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, কোটচাঁদপুর–মহেশপুরে উত্তেজনা ঝিনাইদহ-৪ ভোটের পরিবেশ নষ্টসহ আইনশৃংখলা অবনতির শংকা জানিয়ে কালীগঞ্জে জামায়াতের সংবাদ সন্মেলন

টেকনাফে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, ডাকাত নুর কামাল গুলিবিদ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

 

ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার:-

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নুর কামাল নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি ডাকাত কর্মকাণ্ডে জড়িত বলে পরিচিত।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২.৩০ ঘটিকায় দিকে ক্যাম্পের আই ব্লক ও সংলগ্ন পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ক্যাম্প সূত্র জানায়, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুইটি সশস্ত্র দুর্বৃত্ত গ্রুপের মধ্যে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এতে পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ রোহিঙ্গারা নিরাপত্তার জন্য ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

গোলাগুলির একপর্যায়ে নুর কামাল গুলিবিদ্ধ হন। পরে তার সহযোগীরা তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। তিনি বর্তমানে কোথায় চিকিৎসাধীন রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। তবে জড়িত দুর্বৃত্তরা এর আগেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাউসার সিকদার জানান, ক্যাম্প এলাকায় সন্ত্রাসী তৎপরতা দমনে নিয়মিত অভিযান চলছে। গোলাগুলির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পসহ টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘদিন ধরে সশস্ত্র গ্রুপ, মাদক কারবারি ও ডাকাত চক্রের তৎপরতা বেড়ে চলেছে, যা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতিকে ক্রমেই উদ্বেগজনক করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991