শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

টেকনাফে র‌্যাবের ঝটিকা অভিযান: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার:-

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে র‌্যাব-১৫। টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়াস্থ এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, সন্ত্রাসবাদ দমন ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র‌্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কামাল হেসেন (পিতা—মৃত সিরাজ মিয়া) এর মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আসাদ উল্লাহর ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের দেখানো মতে বাসার ড্রইংরুম থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাবের অভিযানে ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
আসাদ উল্লাহ (৪৬), পিতা—মকবুল আহমেদ, স্থায়ী ঠিকানা পদুয়া, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম এবং
জালাল আহমেদ (৬৫), পিতা—মৃত মো. বশরু, স্থায়ী ঠিকানা বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার।
উভয়ের বর্তমান ঠিকানা টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991