শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

টেকনাফে ১,৯২৫ পিস ইয়াবা ও সিএনজি উদ্ধার আটক-১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ বার পঠিত

 

 

খোরশেদ আলম
টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় যাত্রীবাহী সিএনজি যোগে ইয়াবা পাচারকালে ১,৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা ছৈয়দ আকবরের ছেলে মোহাম্মদ হোছন (৫৩)। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি সোমবার (০২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দুপুর ১টা ২৫ মিনিটে নয়াপাড়া থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্য ও বিজিডি-১১২২ ডগ স্কোয়াড (ডগ হেক্টর) যৌথভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশির এক পর্যায়ে সিএনজির চালকের আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটের ভেতর লুকানো অবস্থায় ১,৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মোহাম্মদ হোছন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি নয়াপাড়া এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি আরও বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, সিএনজি, মোবাইল ফোন এবং আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, চোরাচালান ও মাদক নির্মূলেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে উখিয়া ও মহেশখালী নির্বাচনী এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মাদকবিরোধী এসব অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991