শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ঘোষনা
নুরুল হক নুরের বক্তব্যে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন; গভীর ষড়যন্ত্রের গন্ধ সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে দেড় লাখ ইয়াবা জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার:-

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে আনুমানিক সকাল ৪টার দিকে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১২ থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে এবং বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণে ‘আনোয়ার প্রজেক্ট’ এলাকায় অবস্থান নেয়। ভোর আনুমানিক ৫টার দিকে মায়ানমার দিক থেকে একজন ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি তার হাতে থাকা কালো রঙের প্লাস্টিকের পলিব্যাগ ফেলে নাফ নদী হয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কালো রঙের পলিব্যাগের ভেতরে নীল রঙের বায়ুরোধী ১৫টি প্যাকেটে রাখা মোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে দীর্ঘ অনুসন্ধানেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991