শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পঠিত

 

মোঃ জিয়াউদ্দিন | জেলা বিশেষ প্রতিনিধি, ভোলা

ভোলা-৩ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ধলীগৌরনগর ইউনিয়নের নেতৃবৃন্দ।

শুক্রবার (৬ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা কারি মিঝি বাড়িতে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মাসুদ করিম নিরব। দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন মামলা, হামলা ও হয়রানির শিকার হলেও তাঁর ডাকে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়—এমন জনশ্রুতি রয়েছে। এছাড়াও বৈঠকে সভাপতিত্ব করেন মোঃ মোস্তফা মিয়া (মোয়াজ্জিন)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক দক্ষিণ যুবদল সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সাবেক ছাত্রনেতা তামিম মহাজন, মোঃ ফকরুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ (স্যার), মোহাম্মদ আবু তাহের মাস্টার, মাওলানা ফয়জুল্লাহ, মোহাম্মদ ছিদ্দিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সাবেক চেয়ারম্যান মাসুদ করিম নিরব বলেন,
“মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁর সততা, নেতৃত্বগুণ এবং এলাকার উন্নয়নে অতীত অবদান প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে নারী নেতৃবৃন্দসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় এলে সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সাবেক যুবদল সভাপতি মোঃ ফরহাদ হোসেন বলেন,
“আপনারা আগামী ১২ তারিখে মা-বোনদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে হাফিজ ভাইকে বিজয়ী করবেন।”

সাবেক ছাত্রনেতা তামিম মহাজন দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করছেন। বক্তারা বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) নির্বাচিত হলে ভোলা-৩ আসনের সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে।

বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তাঁরা সকল ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট নিজে প্রদানের আহ্বান জানান এবং যোগ্য প্রার্থী নির্বাচনের অনুরোধ করেন।

শেষে সবাই ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991