সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ঘোষনা
নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ গোয়েন্দার পৃথক ৩টি মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ইউএনওর পরিচয়ে চাঁদা দাবি, থানায় অভিযোগ

মাসুদ রানা লেমন
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) পরিচয়ে মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লক্ষাধিক টাকা জরিমানার হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের ভূক্তভোগী নেকমরদ ইউপি সদস্য দবিরুল ইসলামের সাথে এমন ঘটনা ঘটে।

এ বিষয়ে ভূক্তভোগী নেকমরদ ইউপি সদস্য দবিরুল ইসলাম জানান, শনিবার ২৬শে মার্চ দুপুরে ইউএনওর পরিচয়ে আমার ফোনে কল আসলে বলে যে, তোমার ওয়ার্ডে কয়টি মিষ্টির দোকান আছে? তুমি মিষ্টির দোকানে যাও এবং তাহাদের সহিত আমার মোবাইল ফোনে যোগাযোগ করিয়া দাও। আমি তাহার কথামতে ৬টি মিষ্টির দোকানের মালিকের সাথে যোগাযোগ করে দেই। এসময় তাহাদের কল করে বলে যে, ৩০/৪০ হাজার টাকা দাও,আর না দিলে প্রতি দোকানে লক্ষাধিক টাকা জরিমানা করা হবে। এ নিয়ে শনিবার রাতে ইউপি সদস্য দবিরুল ইসলাম বাদী হয়ে অপরিচিত মোবাইল নং উল্লেখ্য করে একটি অভিযোগ দাখিল করে।

এ প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শেখ (তদন্ত) মুঠোফোনে জানতে চাওয়া হলে,তিনি বলেন,হ্যাঁ এরকম একটি অভিযোগ আমি পেয়েছি,তবে ডিউটি অফিসারের কাছে ছিল কাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা বলতে পারছিনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন,আমার পরিচয়ে কেউ চাঁদা দাবি করবে এটা মেনে নেওয়ার মতো নয়। ভুয়া ইউএনও সেজে যে চাঁদা দাবি করেছে তাদের আইনের আওতায় আনার জন্য থানা পুলিশ কে আমি নিদের্শ দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991