বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
ঘোষনা
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক মিথ্যা মামলার প্রতিবাদে সরব ঢাকা প্রেস ক্লাব: সাংবাদিক খোকনের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই বাঘায় দুই বোনের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দ্রুত আইনে রূপান্তরের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী দিলারা হাফিজের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাষ্ট্রদূতের বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ বলায় চটলেন এসিল্যান্ড ঝিনাইদহ শৈলকুপায় জ্বালানি তেলের সংকট নিয়ে কঠিন হুঁশিয়ারি আইনমন্ত্রীর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বগুড়া সদর উপনির্বাচনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ডিসি জাহিদের নেতৃত্বে সবুজায়নের নতুন দিগন্তে চট্টগ্রাম ডিসি পার্ক। দেশের সব কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে ফ্যাক্টরিতে চুরি: সিআইডির অভিযানে কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৫ লাখ টাকার সরঞ্জাম বগুড়ায় র‍্যাবের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সর্দারসহ ৫ জন গ্রেফতার, উদ্ধার ট্রাক দূর্গাপুরে অতিরিক্ত মুল্যে জ্বালানি তেল বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা, মামলা দায়ের

ঠাকুরগাঁও সীমান্তে ৭ জনকে ‘পুশইন’ করেছে বিএসএফ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২৩ বার পঠিত

 

লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে শিশুসহ ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৯ জুন) মধ্য রাতে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপি সীমান্তের মেইন পিলার ৩৪৭/এমপি এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিজিবির টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজন নারী, দু’জন পুরুষ ও এক শিশুকে আটক করে। দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এ তথ্য এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০-২৫ বছর আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে তারা মুম্বাইয়ে গিয়েছিলেন। সম্প্রতি মুম্বাই পুলিশ তাদের আটক করে সীমান্ত এলাকায় হস্তান্তর করে।

আটককৃতরা হলেন— যশোরের নোয়াপাড়ার গাজির হাট পেরুলীর শহীদের স্ত্রী সাহিনা বেগম (৪৬), তার ছেলে সাইফুল ইসলাম (৩০), আরেক ছেলে শরিফুল শেখ (১৭), মেয়ে রোকসোনা খাতুন (২৬), আরেক মেয়ে ছাবিনা খাতুন (২৪), নড়াইলের কালিয়ার যাদবপুরের ফিজরুল খাঁর স্ত্রী আয়না খাতুন (৩৫) ও তার শিশু কন্যা আরিফা খাতুন (৪)।

তারা সবাই যশোর ও নড়াইলের বাসিন্দা। আটক ৭জনকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় হস্তান্তর করেছেন বিজিবির চাপসার বিওপির সদস্যরা। পাশাপাশি বিএসএফের সাথে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991