শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

ঠাকুরগাঁও–২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মোঃকামাল উদিন ঠাকুরগাঁও (বালিয়াডাগী) উপজেলা প্রতিনিধি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিন দিন জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীরা মাঠে নেমে ভোটারদের কাছে নিজেদের পক্ষে সমর্থন চাইছেন। গ্রাম থেকে শুরু করে হাট-বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে চলছে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ।

প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। রাস্তাঘাটের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে প্রচারণা চালানো হচ্ছে। পোস্টার, ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে প্রার্থীদের প্রচারণায় সরব হয়ে উঠেছে পুরো আসন।
স্থানীয় ভোটারদের মধ্যেও নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। চা-স্টল, বাজার ও পাড়ামহল্লায় প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। কেউ উন্নয়নের ধারাবাহিকতা চান, আবার কেউ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা নিশ্চিত করতে তৎপর রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে প্রচারণা চালাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৪০০৪৯, যার মধ্যে পুরুষ ভোটার ১,৭৫,২৩২, নারী ভোটার ১,৬৪,৮১৬ এবং হিজড়া ভোটার ১ জন।

ঠাকুরগাঁও ২ আসনে
মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকল প্রার্থী দলীয় মনোনীত। প্রধান দুই প্রার্থী হলেন বিএনপি মনোনীত ডা. মোঃ আব্দুস সালাম (ধানের শীষ প্রতীকে) এবং জামায়াতে ইসলামী মনোনীত মোঃ আব্দুল হাকিম (দাঁড়িপাল্লা প্রতীকে)। অন্য প্রার্থীরা হলেন নুরুন নাহার বেগম (জাতীয় পার্টি, লাঙ্গল), মোঃ নাহিদ-রানা (আমার বাংলাদেশ পার্টি, ঈগল), মোঃ ফারুক হোসেন (গণঅধিকার পরিষদ, ট্রাক), মোঃ রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা) এবং সাহাবউদ্দিন আহাম্মেদ (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কাস্তে)।

বালিয়াডাঙ্গী, হরিপুর রাণীশংকৈল উপজেলার ধর্মগড় এবং কাশিপুর ইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁও ২ আসন গঠিত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991