শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

হাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৩২ বার পঠিত

 

 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ হাজার ৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম ফাহিম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শনিবার (১৩ মে) রাত ১১ ঘটিকার সময় এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম মৌলভীবাজার সদর উপজেলার তালতলা এলাকার মৌলভীবাজার টু কুলাউড়া রোডের পাশে রাঙ্গাউটি রিসোর্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে আটককৃত ফাহিমের কাছ থেকে তল্লাশী করে ৫ টি কালো রঙের জিপারযুক্ত বায়ুনিরোধক পলিথিনের প্যাকেট পাওয়া যায়। প্যাকেট থেকে মোট ১০০৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩ লাখ ১ হাজার টাকা।

আটককৃত সাইফুল ইসলাম ফাহিম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৮ নং মনসুরনগর ইউনিয়নের বনমালী পঞ্চেশ্বর গ্রামের হান্নান মিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় বলেন, ”মাদকের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকের প্রসার রোধ, মাদক ব্যবসার সাথে জড়িতদের গ্রেফতারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।”

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত সাইফুল ইসলাম ফাহিম এবং পলাতক আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৯(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991