শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ঘোষনা
হযরত খাজা মুহিউদ্দিন চিশতী (রহ.) এর সিলসিলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আটঘরিয়ায় সুদের টাকার চাপের কারণে দুই সন্তানের জনক বিষপানে আত্মহত্যা নওগাঁর মহাদেবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ১ চোর গ্রেফতার শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযান: প্রাইভেটকারে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে বাজার তদারকি অভিযানে এক লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ ঝিনাইদহে পেট্রোল কিনতে গিয়ে তেলপাম্প কর্মচারীদের হাতে যুবক নিহত। গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ‘স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পেরে’ আত্মহত্যার গল্প ফেসবুকে, আসলে যা ঘটেছে ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সাতক্ষীরার মেয়ে সুমি খুলনা থেকে অস্ত্রসহ আটক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক গোমস্তাপুরে অভিযান : আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ঈদকে ঘিরে সাঘাটায় অনুমোদনহীন বেকারির দৌরাত্ম্য, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মনোয়ারা নামে এক নারী গুলিবিদ্ধ

ডিবি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পঠিত

মোঃ জুয়েল হোসেন ক্রাইম রিপোর্টার:
যশোর: সাজাপ্রাপ্ত ও পলাতক থাকা দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

৩০ জুলাই ২০২৫ ইং তারিখ রাত ৮টা ৪৫ মিনিটে যশোর জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন রাজারহাট চামড়ার বাজার সংলগ্ন এলাকা থেকে মোঃ ইয়াসিন আরাফাত (২৭) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে এক বছর ছয় মাসের সাজা ওয়ারেন্ট (সিআর নাম্বার: ২০৫৩/২১) এবং একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা (জিআর নাম্বার: ২৮৩/২২) রয়েছে।

পরে গ্রেফতারকৃত ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতেই মুরলির মোড় এলাকা থেকে আরও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান শাওন (২৩) কে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধেও দুই বছরের সাজা ওয়ারেন্ট (জিআর নাম্বার: ১৩১৯/১৭) রয়েছে।

অভিযানটি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) অলক কুমার দে পিপিএম এবং এএসআই (নিঃ) মোঃ শামসুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত হয়।

গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের পরিচয়:

১. নাম: মোঃ ইয়াসিন আরাফাত (২৭)
পিতা: মৃত গহর আলী
সাং: মুরলী, খাঁ পাড়া
থানা: কোতোয়ালী, যশোর।

২. নাম: মোঃ মেহেদী হাসান শাওন (২৩)
পিতা: আব্দুস সালাম মীর
সাং: মুরলী, খাঁ পাড়া
থানা: কোতোয়ালী, যশোর।

ডিবি পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991