শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
ঘোষনা
সিলেটের কালিঘাট থেকে ডিবির হাতে আটক জাহেদ ও জাহাঙ্গীর। টেকনাফে পাহাড়ি এলাকায় গোলাগুলি, তরুণীর মৃত্যু ঝিনাইদহে দাঁড়িয়ে প্রসাব ফিরার অপরাধে ১০০ টাকা জরিমানা বিসমিল্লাহ সুপার মার্কেট ও মসজিদ কমপ্লেক্স-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন দুর্গাপুরে ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ সাতক্ষীরায় সার সিন্ডিকেট অনুসন্ধানকালে সাংবাদিকের উপর হামলা মনপুরায় প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণ, এলাকায় চাঞ্চল্য কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন চালকের মৃত্যু। ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প তালা’র সাধারণ মানুষের মাঝে সাক্ষাৎ বিনিময়ে এড. ইয়ারুল ইসলাম আনোয়ারায় খালে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, প্রাণ হারালো শিশু সন্তান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোমিনের শয্যাপাশে জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ জমিদার দল থেকে বহিষ্কার বগুড়া–৫ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব গোলাম মোঃ সিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানালো জিয়া সাইবার ফোর্স আজ পবিত্র শবে মেরাজ রাজধানী ও রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন মিথ্যা মামলায় সাংবাদিক ও মানবাধিকার নেতা নুরুল হোসাইন গ্রেপ্তারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ। চোরাচালানের লাইনম্যান আল আমিন, কামাল ও আব্দুল্লাহ সিন্ডিকেটের বেপরোয়া চাদাবাজি! লালমোহনের শতবর্ষী ঐতিহ্যবাহী চতলা বাজারে ময়লা-আবর্জনা ও পানি জমে দুর্ভোগ মায়ানমারে পাচারকালে নিত্যপণ্যসহ ১০ জন আটক

ড. শাহ্ কামাল প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

 

মাসুদ মৃধা:   বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এমপির সভাপতিত্বে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব, কবির বিন আনোয়ার এর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার (সিএনসি) পদে নির্বাচিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোঃ শাহ্ কামাল। দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে স্কাউটিং আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে ইউনিট থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখযোগ্য, বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ, জাতীয় কমিশনার (সংগঠন এবং সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), জাতীয় উপ কমিশনার (উন্নয়ন), গ্রুপ সম্পাদক, গ্রুপ সভাপতি, উপজেলা সভাপতি, জেলা সম্পাদক, জেলা কমিশনার, জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশব্যাপি স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ইলিশ” এবং সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র” পদকে ভূষিত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয়ার পরে বাংলাদেশ স্কাউটসের হিসাব বিভাগ বিশ্ব স্কাউট সংস্থা কর্তৃক জিস্যাট মূল্যায়নে ১০০ ভাগ সফলতা অর্জন করে।

তাঁর স্ত্রী মিসেস ফারজানা সিদ্দিকা বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা স্কাউটস এর জে.কে মুক্ত স্কাউট গ্রুপের সভাপতির দায়িত্ব পালন করছেন। ৩ (তিন) কন্যা সন্তানের জনক ড. মোঃ শাহ্ কামাল চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991