শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ঘোষনা
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যা: দুই দিন পর মামলা, গ্রেপ্তার ৩ পতনের পর মাসির দেশে আশ্রয় নিয়েছে হাসিনা: মেজর (অব.) হাফিজ। গলাচিপায় ইলিশের পোনাসহ ৩০ ব্যারেল গুড়া মাছ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময় লালমোহনে মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নওগাঁর মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের কঠোর নজরদারি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের টহল জোরদার মনপুরায় ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের গণসংযোগ ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল “দেশ গড়ার পরিকল্পনা” আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁ সদরে প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইছেন সকল দলের প্রার্থীরা রাজশাহী-৫ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলামের পক্ষে প্রচারণা শুরু। সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোটচাঁদপুরে অধ্যাপক মতিয়ার রহমানের দাঁড়িপাল্লার মিছিল সাতক্ষীরা-১ আসনের জনসাধারণ কে ডাব প্রতিকে ভোট দেয়ার আহ্বান হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক সর্ট সার্কিটে আগুন, অবরুদ্ধ ফায়ার সার্ভিস টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কোস্ট গার্ডের অভিযানে এক পাচারকারী আটক ঢাকা-১৬ আসন মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুল হকের। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ আগুন গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

ঢাকার কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে সম্পদের পাহাড় গড়েছেন সিরাজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ঃ দীর্ঘ কয়েক বছর যাবৎ সরকারি নির্দেশনা অনুযায়ী
সারাদেশে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও কেরানীগঞ্জ এলাকায় যেন এর
ব্যতিক্রম। অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগের মহাউৎসব। সংশ্লিষ্ট অসাধু
ব্যাক্তিদের ম্যানেজ করে একটি সিন্ডিকেট চক্র অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে
গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। আর সেই সিন্ডিকেট
চক্রের অন্যতম একজন সিরাজ মিয়া। যিনি নিজেকে গ্যাস ঠিকাদার পরিচয়ে দিয়ে
হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। গড়েছেন নামে বেনামে অঢেল সম্পদের পাহাড়।
কেরানীগঞ্জ দারুস সালাম এলাকায় রয়েছে সিরাজের প্রায় ৫ কোটি টাকা মূল্যের
৬তলা একটি আলিশান ভবন। তার কিছুটা দূরেই নির্মাণাধিন আরও একটি ৫ তলা ভবন।
কেরানীগঞ্জ শাক্তা এলাকায় রয়েছে তার ক্রয়কৃত জমি এবং বিভিন্ন এলাকায় নামে
বেনামে রয়েছে ফ্লাট। এখানেই শেষ নয়, তার নিজ গ্রাম ভোলা জেলার দৌলতখান
থানাধীন এলাকায়ও গড়েছেন আলিশান বাড়ি।
এক সময় সিরাজ গ্যাস ঠিকাদার সোরহাবের লেবার হিসেবে কাজ করতো। সোরহাবের
মৃত্যুর পরেই সিরাজ পেয়েছেন আলাদিনের চেরাগ। লেবার থেকে হয়ে যান ঠিকাদার।
অনুসন্ধানে জানা যায়, কেরানীগঞ্জ বন্দডাক পাড়া হাজী নাসির উদ্দিনের গলিতে
মান্নান, আজিম, হারুন কসাই, পারভিন, নূর হোসেন, সায়েম, নিজাম উদ্দিন,
মোসাদ্দেক, পরাগ, খোকন, জামাল, এনামুল, আনোয়ার, মোটর সাইকেল সিরাজ, আবুল,
হাজী লালমিয়া, নুরু টাওয়ার এবং গোলাম বাজারের কামাল, যুবলীগ নেতা আতাউল ও
দারুস সালাম লালমিয়া নগর এলাকায় রিপিন মিয়ার বাড়ীসহ বিভিন্ন মহল্লায় বাসা
বাড়িতে শত শত অবৈধ গ্যাস সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে
লক্ষ লক্ষ টাকা।
দীর্ঘ কয়েক বছর যাবৎ কেরানীগঞ্জের ভিন্ন এলাকায় ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে
শত শত অবৈধ গ্যাস সংযোগ। গ্রাহকদের কাছ থেকে গ্যাস বিল দেয়ার কথা বলে
সিরাজ, শামিম, মান্দাইলের জলিল এবং সেলিম প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে ২০
থেকে ২৫ লক্ষ টাকা।
এ বিষয়ে সিরাজের কাছে জানতে চাইলে তিনি অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে
অস্বীকার করে এবং নিজেকে বড় মাপের ঠিকাদার হিসেবে পরিচয় দেন।
তিতাস গ্যাস কেরানীঞ্জের ব্যবস্থাপক প্রকৌ. বিধান চন্দ্র মৈত্র বক্তব্য
দিতে অনিহা প্রকাশ করেন।#

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991