শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
ঘোষনা
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নওগাঁর সাপাহারে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, আটক ৫ নাফ নদী তীরের কেওড়া বাগান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাতকের আলমপুর মাঞ্জিহারায় খড়ের ঘরে অগ্নিকাণ্ড, ৬ পরিবারের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া উপদেষ্টার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নুরুল হক নুরের দায়িত্ব সীমিত, এখন এক মন্ত্রণালয়ে গলাচিপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজা পাঁচবিবিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা। সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমিশন চাওয়ার কথা অস্বীকার করে পছন্দের গণমাধ্যমকর্মীদের ‘খাম’ দিলেন ভিসি মহেশপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার পন্য আটক কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবন ও বিক্রেতাদের কারাদণ্ড, ধ্বংস হলো জব্দকৃত গাজা নাটোরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুরেশ্বর দরবারে খুনের রহস্য: পীর শাহীন নূরী আটক গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। 

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আসন্ন সম্মেলনে সভাপতি পদে আলোচনার শীর্ষে এম আর মামুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদনঃ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আসন্ন সম্মেলনের দিনক্ষণ যতোই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা এবং সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার কাছে তাদের গ্রহণযোগ্যতা পৌঁছে দিতে তোড়জোড়ও শুরু হয়েছে । বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । যথাযথ প্রক্রিয়ায় সম্মেলন অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সকল প্রস্তুতি নিয়েছেন বলে জানান আমাদের প্রতিবেদকে ।

 

কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং ঢাকা মহানগর উত্তর- দক্ষিণের সম্মেলনের নীতিগত সিদ্ধান্ত অতীত থেকেই হয়ে আসছে ।

 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সহ মহানগর ছাত্রলীগ সম্মেলনের সু নির্দিষ্ট তারিখ ঘোষণা না করায় সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা- সমালোচনা বইছে ।

 

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি এম আর মামুন সহ একাধিক পদ প্রত্যাশী নেতা সম্মেলনের দিনক্ষণ চুড়ান্ত হওয়ার আগ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানিধ্য পেতে বিভিন্ন উপায়ে লবিং তদবির করে যাচ্ছে ।

 

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি এম আর মামুন আমাদের প্রতিবেদকে বলেন, আগামী নির্বাচনকে চ্যালেন্জ হিসাবে আগামী নেতৃত্ব গ্রহণ করবে । তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব না পেলে আওয়ামী লীগের জন্য বিপদ বয়ে আসবে ।

এছাড়া এম আর মামুন বলেন, ছাত্রলীগের রাজনীতিতে তিক্ত অভিজ্ঞতা রয়েছে দীর্ঘ দিনের। সেই অভিজ্ঞতার আলোকে অভিজ্ঞ কর্মীদের সমন্বয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সংগঠিত হবে ।

 

সংগঠনে অনুপ্রবেশকারী, বিবাহিত, বয়স উর্ধ্ব, দুর্নীতিবাজ, মামলার আসামী সহ বিভিন্ন অপকর্মে যুক্তদের ঠাই না হওয়ার পক্ষেও যুক্তি তুলে ধরেন এম আর মামুন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991