শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
ঘোষনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় হৃদরোগজনিত সমস্যায় সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা–২ আসনে নির্বাচনী আচরণবিধি নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বক্তব্য রাখলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বাইরুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহ জেলা বিএনপির আনন্দ মিছিল ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলে ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন বগুড়ায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের ৪৮তম জন্মদিন উদযাপন ঝিনাইদহে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় ঝাউদিয়ার দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত ইবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঝিনাইদহে অজ্ঞাতনামা এক নারী অজ্ঞান অবস্থায় উদ্ধার, পরিচয় জানতে পুলিশ-জনতার সহায়তা প্রয়োজন ঝিনাইদহে স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঝিনাইদহে যুবকের রহস্যজনক মৃত্যু: বিদ্যুৎস্পৃষ্ট নাকি অন্য কিছু? খান সেলিম রহমান এর শুভ জন্মদিন উপলক্ষে মাতৃজগত পরিবারের উদ্যোগে জন্মদিনে আনন্দ, শ্রদ্ধা ও শুভেচ্ছার বর্ণিল সমারোহ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত একদন্তে আব্দুল কাদের গার্লস স্কুলে ১১ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে সেনাবাহিনীর অভিযান অবৈধভাবে সার মজুদ রাখায় ব্যবসায়ী কে জরিমানা তানোরে দুই বছরের সাজিদের করুণ মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ সাংবাদিকদের সাথে পুলিশ সুপার এর মতবিনিময়: ময়মনসিংহে হিজলা সিন্ডিকেটের ভয়ঙ্কর দৌরাত্ম্য বরযাত্রীর গাড়ি টার্গেট, নারী–শিশুকে হেনস্থায় ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে

তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীসহ পরিবারের উপর হামলা ॥

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পঠিত

মোঃ জিহাদ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিঃভোলার তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় স্বর্ণ ব্যবসায়ীসহ তার পরিবারের উপর বর্বররচিত হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করছেন ভোক্তভোগী ব্যবসায়ী পরিবার। মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে স্বর্ণ ব্যবসায়ী মোঃ ইব্রাহীম মিয়া বলেন, গত দুইমাস আগে উপজেলার মুচিবাড়ির কোনায় আমার দোকানে ৫লক্ষ ৩৬ হাজার টাকার স্বর্ণের জিনিসের অর্ডার করেন পাশের হোমিও ঔষধের ব্যবসায়ী আবু জাফর। অর্ডার করার সময় ১ লক্ষ টাকা দেন আর জিনিস নেয়ার সময় ৫০ হাজার টাকা নগদ দিয়ে জিনিস নেন।

গত ২রা মার্চ বাকী ৩লক্ষ ৮৬ হাজার টাকা চাইতে গেলে ক্ষীপ্ত হন জাফর। পরে বিকালে সোয়া ৫টায় আমি আসরের নামাজ পড়ে দোকানে আসলে আবু জাফরের নেতৃত্বে তার আত্নীয় সোহাগ, শাহাবুদ্দিন, হারুন, সুমন, তোফাজ্জল ওরফে তজা ও নয়নসহ ১৫/২০ জনের একটি গ্রুপ আমার উপর ও আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। দোকানের পিছনে থাকা আমার স্ত্রী জবেদা সুলতানা পিনু, ছেলে ইমরান হোসেন হৃদয় ও মেয়ে রহিমা আক্তার মিতু এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে। এ সময় মুচিরকোনায় ব্যবসা করতে হলে আবু জাফর আমার নিকট আরো দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। এরপর বাজার ব্যবসায়ীরা আমাকে ও আমার পরিবারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এঘটনায় তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোন ব্যবস্থা নেয়নি বলেও সংবাদ সম্মেলনে জানান ব্যবসায়ী। পরে তিনি ভোলা কোর্টে একটি মামলা করেন। বর্তমানে অভিযুক্তরা বিভিন্নভাবে আমাকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছে। অভিযুক্ত জাফর এক সময় তজুমদ্দিন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদকের ছত্রছায়ায় থাকতেন বর্তমানে ওই এলাকার এক বিএনপি নেতার ছত্রছায়ায় থেকে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার এসআই অসিম জানান, মুচিবাড়ির কোনায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991